১. ভূমিকা ও উদ্দেশ্য (Introduction & Objectives)
টেলিগ্রাম—একটি জনপ্রিয় সোস্যাল মিডিয়া প্লাটফর্ম। সবাই হয়ত এটা ওই সামান্য মেসেজ আদান প্রদানের মাধ্যম হিসাবেই ব্যবহার করে থাকে। কিন্তু এই টেলিগ্রামের যে কত রকম ব্যবহার রয়েছে তা বলে শেষ করা যাবে না। সাধারন ইউজার যারা; তাদের কাছে এগুলোর বেশির ভাগই অজানা। এখানে আমি টেলিগ্রামের একটি চমৎকার প্রজেক্ট আপনাদের জন্য উপস্থাপন করতে চাই। যদি আপনাদের বিন্দুমাত্র কোন উপকারে লাগের তাহলে আমার প্রচেষ্টা স্বার্থক হবে।
আজকের এই যান্ত্রিক যুগে মানুষের ব্যস্ততা বেড়েছে বহুগুণ আবার সেই ব্যস্ততার প্রয়োজন মেটাতে প্রতিদিন নিত্যনতুন প্রযুক্তি আর তার ব্যবহার বাড়ছে পাল্লা দিয়ে। এই ব্যস্ত জীবনে প্রতিদিন অনেক কাজের ভিড়ে নিজের প্রয়োজনীয় অনেক কাজের কথা আমরা ভুলে যাই। এমন মনে হয়-যদি কেউ আমাকে মনে করিয়ে দিতো! ঠিক এই কাজটাই টেলিগ্রাম দিয়ে করিয়ে নেওয়া যায়। ধরুন- আপনি আপনার কাজের কথা টেলিগ্রাম কে বলে রাখলেন—টেলিগ্রাম আপনাকে সময়মতো অ্যালার্ট দিলো; তাহলে বিষয়টা কেমন হয়? আর সেটা অবশ্যই ফ্রি-তে। আমি এখানে সেটা কিভাবে করা যায় তার পুরো সিস্টেম টা স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি।
📌 সূচিপত্র (Table of Contents)
- ১. ভূমিকা ও উদ্দেশ্য (Introduction & Objectives)
- ২. সিস্টেমের পূর্বশর্ত (System Prerequisites)
- ৩. স্টেপ ১: টেলিগ্রাম বোট তৈরি (Telegram Bot Setup)
- ৪. স্টেপ ২: ফায়ারবেস প্রজেক্ট ও ফায়ারস্টোর ডেটাবেজ সেটআপ (Firebase Setup)
- ৫. স্টেপ ৩: লোকাল প্রজেক্ট ফোল্ডার এবং পাইথন এনভায়রনমেন্ট তৈরি
- ৬. স্টেপ ৪: পাইথন কোড লেখা (main.py)
- ৭. স্টেপ ৫: প্রয়োজনীয় ফাইল তৈরি (requirements.txt)
- ৮. স্টেপ ৬: গুগল ক্লাউড CLI লগইন
- ৯. স্টেপ ৭: ওয়েবহুক তৈরি করা (Webhook Registration)
- ১০. স্টেপ ৮: গুগল ক্লাউড ফাংশনে ডিপ্লয় করা
- ১১. স্টেপ ৯: এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল দিয়ে টাইমজোন ঠিক করা
- ১২. স্টেপ ১০: Google Cloud Scheduler সেটআপ করা
- ১৩. ব্যবহারের নির্দেশিকা ও উপসংহার
২. সিস্টেমের পূর্বশর্ত (System Prerequisites)
৩. স্টেপ ১: টেলিগ্রাম বোট তৈরি (Telegram Bot Setup)
- টেলিগ্রামে গিয়ে
@BotFatherসার্চ করুন এবং চ্যাট ওপেন করুন। /newbotকমান্ড পাঠান।- বোটের একটি নাম এবং ইউজারনেম দিন।
- BotFather আপনাকে একটি API Token দেবে। এটি নিরাপদে সংরক্ষণ করুন (এটি কোডে লাগবে)।
৪. স্টেপ ২: ফায়ারবেস প্রজেক্ট ও ফায়ারস্টোর ডেটাবেজ সেটআপ (Firebase Setup)
নিজের জিমেইল দিয়ে খুব সহজেই ফায়ারবেসে লগইন করুন। এটা খুবই সহজ।
- Firebase Console-এ গিয়ে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
Add projectএ ক্লিক করে একটি নতুন প্রজেক্ট তৈরি করুন (প্রয়োজনে অ্যানালিটিক্স বন্ধ রাখতে পারেন)।- প্রজেক্ট ড্যাশবোর্ড থেকে বাম দিকের মেনু থেকে Build > Firestore Database এ ক্লিক করুন।
Create databaseএ ক্লিক করুন, লোকেশন সিলেক্ট করুন এবং ডেটাবেজটি Test Mode-এ স্টার্ট করুন (এটি আমাদের রিমাইন্ডারগুলো স্টোর করার জন্য নো-এসকিউএল ডেটাবেজ হিসেবে কাজ করবে)।- প্রজেক্ট সেটিংস (গিয়ার আইকন) > Project settings > Service Accounts ট্যাবে যান।
Generate new private keyএ ক্লিক করে একটি JSON ফাইল ডাউনলোড করুন। এই ফাইলটি আপনার পাইথন প্রজেক্ট ফোল্ডারেserviceAccountKey.jsonনামে সেভ করে রাখুন (আপনার কম্পিউটারে একটি নতুন ফোল্ডার তৈরি করুন, যেমন:telegram_reminder_bot)।
৫. স্টেপ ৩: লোকাল প্রজেক্ট ফোল্ডার এবং পাইথন এনভায়রনমেন্ট তৈরি
আপনার কম্পিউটারে তৈরি করা ফোল্ডার (যেমন: telegram_reminder_bot) ওপেন করুন। পিসির ফোল্ডারটি ওপেন অবস্থায় অ্যাড্রেস বারে cmd লিখে এন্টার চাপুন। তাহলে টার্মিনাল ওপেন হবে।
টার্মিনাল বা কমান্ড প্রম্পট ওপেন করে নিচের কমান্ডগুলো চালিয়ে প্রয়োজনীয় লাইব্রেরি ইনস্টল করুন:
৬. স্টেপ ৪: পাইথন কোড লেখা (main.py)
ফোল্ডারের ভেতরে main.py নামে একটি ফাইল তৈরি করুন এবং নিচের কোডটি পেস্ট করুন:
from datetime import datetime
import os
import re # টাইম এবং AM/PM নিখুঁতভাবে খুঁজে বের করার জন্য
import firebase_admin
from firebase_admin import credentials, firestore
import functions_framework
import pytz
import requests
# আপনার টেলিগ্রাম বোটের টোকেন এখানে বসাবেন
TOKEN = "YOUR_TELEGRAM_BOT_TOKEN"
# বাংলাদেশের টাইমজোন সেট করা
BD_TZ = pytz.timezone("Asia/Dhaka")
# ফায়ারবেস ইনিশিয়ালাইজেশন
if not firebase_admin._apps:
cred = credentials.Certificate("serviceAccountKey.json")
firebase_admin.initialize_app(cred)
db = firestore.client()
@functions_framework.http
def telegram_webhook(request):
"""এটি একইসাথে টেলিগ্রাম ওয়েবহুক এবং শিডিউলারের চেক রিকোয়েস্ট হ্যান্ডেল করবে"""
request_json = request.get_json(silent=True)
# যদি শিডিউলার থেকে কল করা হয় (প্রতি ১ মিনিট পর পর চেক করবে)
if (
not request_json
or "message" not in request_json
and "callback_query" not in request_json
):
now_bd = datetime.now(BD_TZ)
current_date_str = now_bd.strftime("%Y-%m-%d")
current_time_24 = now_bd.strftime("%H:%M")
current_time_12 = now_bd.strftime("%I:%M %p").upper()
reminders_ref = (
db.collection("reminders").where("status", "==", "Pending").stream()
)
for doc in reminders_ref:
data = doc.to_dict()
doc_id = doc.id
target_date = data.get("date_str", "")
target_time = data.get("time_str", "").strip().upper()
chat_id = data.get("chat_id")
task_name = data.get("task_name")
time_matched = (
current_time_24 == target_time
or current_time_12 == target_time
or current_time_24 == target_time.replace(" ", "")
)
if time_matched:
if not target_date or target_date == current_date_str:
send_reminder_alert(
chat_id, task_name, doc_id, target_time, target_date
)
db.collection("reminders").document(doc_id).update({"status": "Sent"})
return "Scheduler checked successfully", 200
# ১. যদি ইনলাইন বাটন (Done) এ ক্লিক করা হয়
if "callback_query" in request_json:
callback_query = request_json["callback_query"]
data = callback_query["data"]
chat_id = callback_query["message"]["chat"]["id"]
message_id = callback_query["message"]["message_id"]
original_text = callback_query["message"].get("text", "")
if data.startswith("done_"):
doc_id = data.split("_")[1]
db.collection("reminders").document(doc_id).update({"status": "Done"})
updated_text = (
f"{original_text}\n\n─────────────────\n✅ **স্ট্যাটাস:** কাজ সম্পন্ন হয়েছে"
)
edit_url = f"https://api.telegram.org/bot{TOKEN}/editMessageText"
payload = {
"chat_id": chat_id,
"message_id": message_id,
"text": updated_text,
"parse_mode": "Markdown",
"reply_markup": {"inline_keyboard": []},
}
requests.post(edit_url, json=payload)
answer_url = f"https://api.telegram.org/bot{TOKEN}/answerCallbackQuery"
requests.post(
answer_url,
json={"callback_query_id": callback_query["id"], "text": "Done!"},
)
# ২. যদি টেলিগ্রাম থেকে নতুন টেক্সট মেসেজ আসে
elif "message" in request_json:
message = request_json["message"]
chat_id = message["chat"]["id"]
text = message.get("text", "")
if text.startswith("/remind") or text.startswith("রিমাইন্ডার"):
# Regex ব্যবহার করে তারিখ (YYYY-MM-DD), সময় (HH:MM) এবং AM/PM নিখুঁতভাবে খোঁজা
# যেমন: 2026-11-05 03:30 PM বা শুধু 03:30 PM বা 15:30
# প্রথমে তারিখ আছে কি না খুঁজি (YYYY-MM-DD)
date_match = re.search(r"\b\d{4}-\d{2}-\d{2}\b", text)
date_str = date_match.group(0) if date_match else ""
# এরপর সময় এবং AM/PM খুঁজি (যেমন 03:30 PM অথবা 15:30)
time_match = re.search(
r"\b\d{1,2}:\d{2}\s*(?:AM|PM|am|pm)?\b", text, re.IGNORECASE
)
if time_match:
time_str = time_match.group(0).upper()
# কাজের নাম বের করার জন্য টেক্সট থেকে কমান্ড, তারিখ এবং সময় বাদ দিয়ে বাকি অংশ নেওয়া
task_name = text
if date_str:
task_name = task_name.replace(date_str, "")
task_name = task_name.replace(time_match.group(0), "")
# /remind বা রিমাইন্ডার শব্দগুলো সরিয়ে ফেলা
task_name = re.sub(
r"^(/remind|রিমাইন্ডার)", "", task_name, flags=re.IGNORECASE
).strip()
reminder_data = {
"chat_id": chat_id,
"task_name": task_name,
"date_str": date_str,
"time_str": time_str,
"status": "Pending",
}
db.collection("reminders").add(reminder_data)
date_display = f"\n\n📅 **তারিখ:** `{date_str}`" if date_str else ""
send_telegram_message(
chat_id,
f"👍 **রিমাইন্ডার সফলভাবে সেভ হয়েছে!**{date_display}\n\n🕒 **সময়:** `{time_str}`\n\n📝 **কাজ:** {task_name}\n\n🔔 *আপনাকে সঠিক সময়ে অ্যালার্ট দেওয়া হবে।*",
)
else:
send_telegram_message(
chat_id,
"⚠️ সঠিক নিয়মে লিখুন। যেমন:\n👉 `/remind 03:30 PM মিটিং আছে`\nঅথবা তারিখসহ:\n👉 `/remind 2026-11-05 03:30 PM মিটিং আছে`",
)
return "OK", 200
def send_telegram_message(chat_id, text):
url = f"https://api.telegram.org/bot{TOKEN}/sendMessage"
payload = {"chat_id": chat_id, "text": text, "parse_mode": "Markdown"}
requests.post(url, json=payload)
def send_reminder_alert(chat_id, task_name, doc_id, time_str, date_str):
url = f"https://api.telegram.org/bot{TOKEN}/sendMessage"
date_info = f"\n\n📅 **তারিখ:** `{date_str}`" if date_str else ""
payload = {
"chat_id": chat_id,
"text": (
f"🔔 **রিমাইন্ডার অ্যালার্ট!**{date_info}\n\n🕒 **সময়:** `{time_str}`\n\n📋 **কাজ:** {task_name}"
),
"parse_mode": "Markdown",
"reply_markup": {
"inline_keyboard": [[
{"text": "✅ Done (সম্পন্ন)", "callback_data": f"done_{doc_id}"}
]]
},
}
requests.post(url, json=payload)
TOKEN = "YOUR_TELEGRAM_BOT_TOKEN" এর জায়গায় আপনার বোটের টোকেন বসান।
৭. স্টেপ ৫: প্রয়োজনীয় ফাইল তৈরি (`requirements.txt`)
আপনার পিসির telegram_reminder_bot ফোল্ডারে একটি নতুন ফাইল লাগবে: requirements.txt (লাইব্রেরিগুলোর তালিকা রাখার জন্য)। এই ফাইল টা ওপেন করে নিচের কোডগুলো পেস্ট করে দিন এবং সেভ করুন:
functions-framework==3.*
requests
firebase-admin
pytz
৮. স্টেপ ৬: গুগল ক্লাউড CLI লগইন
আপনার কম্পিউটারে Google Cloud CLI (gcloud) ইনস্টল করা থাকতে হবে। টার্মিনালে আপনার প্রজেক্ট ফোল্ডারে গিয়ে নিচের কমান্ডগুলো চালাতে হবে:
gcloud auth login(ব্রাউজার ওপেন হলে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে পারমিশন দিয়ে দেবেন।)- প্রজেক্ট সেট করা:
(gcloud config set project YOUR_PROJECT_ID
YOUR_PROJECT_ID-এর জায়গায় আপনার প্রজেক্ট আইডি দিবেন)
৯. স্টেপ ৭: ওয়েবহুক তৈরি করা (Webhook Registration)
ক্লাউড ফাংশন ডিপ্লয় হওয়ার পর আপনি একটি Trigger URL পাবেন। সেই ইউআরএলটি টেলিগ্রামের কাছে রেজিস্টার করার জন্য ব্রাউজারে বা পোস্টম্যানে নিচের লিংকে ভিজিট করতে হবে:
এবার আপনার ব্রাউজারে গিয়ে নিচের লিংকে আপনার আসল বোট টোকেন এবং ক্লাউড ফাংশন থেকে পাওয়া ইউআরএলটি বসিয়ে জাস্ট একবার এন্টার দিন:
https://api.telegram.org/bot/setWebhook?url=
ব্রাউজারে যদি {"ok":true,"result":true,"description":"Webhook was set"} এমন রেসপন্স দেখায়, তবে বুঝবেন আপনার ওয়েব হুক সাকসেসফুলভাবে সেটআপ হয়ে গেছে!
১০. স্টেপ ৮: গুগল ক্লাউড ফাংশনে ডিপ্লয় করা
টার্মিনালে এই কমান্ডটি চালিয়ে ডিপ্লয় সম্পন্ন করুন:
১১. স্টেপ ৯: এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল দিয়ে টাইমজোন ঠিক করা
- আপনার Google Cloud Console-এ যান এবং Cloud Functions এ প্রবেশ করুন।
- আপনার ডিপ্লয় করা ফাংশনটি (
telegram_webhook) ওপেন করুন। - উপরে EDIT বাটনে ক্লিক করুন।
- একটু নিচে স্ক্রল করে Runtime, build, connections and security settings অপশনে ক্লিক করে সেটি প্রসারিত করুন।
- সেখানে Variables and Secrets ট্যাব বা সেকশনে যান।
- একটি নতুন Environment Variable যোগ করুন:
- Name:
TZ - Value:
Asia/Dhaka
- Name:
- এরপর নিচে Deploy বা Save বাটনে ক্লিক করে আপডেট করে নিন।
১২. স্টেপ ১০: Google Cloud Scheduler সেটআপ করা
- ক্লাউড কনসোলের ওপরের সার্চ বক্সে গিয়ে লিখুন Cloud Scheduler এবং সার্চ রেজাল্ট থেকে এটি ওপেন করুন।
- ওপরে + CREATE JOB বাটনে ক্লিক করুন।
- Name:
reminder-checker-job(নাম যেকোনো কিছু দিতে পারেন) - Region:
us-central1(আপনার ফাংশন যে রিজিওনে আছে) - Description: (খালি রাখতে পারেন)
- Frequency: এখানে লিখুন
* * * * *(এর মানে হলো প্রতি ১ মিনিট পর পর এটি রান করবে) - Timezone: ড্রপডাউন থেকে
Asia/Dhaka(বা আপনার টাইমজোন) সিলেক্ট করুন। - এরপর Continue বাটনে ক্লিক করুন।
- Target type এ সিলেক্ট করুন HTTP।
- URL এর ঘরে আগে যে ট্রিগার ইউআরএলটি পেয়েছিলেন সেই লিংকটি এখানে দিন।
- HTTP method সিলেক্ট করুন POST।
- নিচে আর কিছু পরিবর্তন করার দরকার নেই। একদম নিচে CREATE বাটনে ক্লিক করে দিন!
telegram_webhook ফাংশনকে হিট করবে, আর ফাংশনটি ফায়ারবেস চেক করে সময় মিলে গেলে ঠিক সময়ে টেলিগ্রামে অ্যালার্ট পাঠিয়ে দেবে। পিসি বন্ধ থাকলেও এটি ২৪ ঘণ্টা এভাবে কাজ করবে!আপনি চাইলে এখন
/remind 2026-10-31 03:30 PM মিটিং এই ফরম্যাটে যেকোনো রিমাইন্ডার আপনার টেলিগ্রাম বোট থেকে পাঠাতে পারবেন। সাথে সাথে বটের জাদু দেখতে পাবেন। সঠিক সময়ে আপনার রিমাইন্ডার চলে আসবে। সেখানে ইনলাইন কীবোর্ডে Done লেখা থাকবে; আপনি সেটা ক্লিক করে কাজ সম্পন্ন চিহ্নিত করতে পারবেন।