← হোম পেজে ফিরে যান 🌐 Read in English
Automation & Cloud Engineering

টেলিগ্রাম বোট ও ফায়ারবেস দিয়ে তৈরি করুন ফ্রি অটোমেটেড রিমাইন্ডার সিস্টেম

Published by Bidyut.Tech • October 2026

১. ভূমিকা ও উদ্দেশ্য (Introduction & Objectives)

টেলিগ্রাম—একটি জনপ্রিয় সোস্যাল মিডিয়া প্লাটফর্ম। সবাই হয়ত এটা ওই সামান্য মেসেজ আদান প্রদানের মাধ্যম হিসাবেই ব্যবহার করে থাকে। কিন্তু এই টেলিগ্রামের যে কত রকম ব্যবহার রয়েছে তা বলে শেষ করা যাবে না। সাধারন ইউজার যারা; তাদের কাছে এগুলোর বেশির ভাগই অজানা। এখানে আমি টেলিগ্রামের একটি চমৎকার প্রজেক্ট আপনাদের জন্য উপস্থাপন করতে চাই। যদি আপনাদের বিন্দুমাত্র কোন উপকারে লাগের তাহলে আমার প্রচেষ্টা স্বার্থক হবে।

আজকের এই যান্ত্রিক যুগে মানুষের ব্যস্ততা বেড়েছে বহুগুণ আবার সেই ব্যস্ততার প্রয়োজন মেটাতে প্রতিদিন নিত্যনতুন প্রযুক্তি আর তার ব্যবহার বাড়ছে পাল্লা দিয়ে। এই ব্যস্ত জীবনে প্রতিদিন অনেক কাজের ভিড়ে নিজের প্রয়োজনীয় অনেক কাজের কথা আমরা ভুলে যাই। এমন মনে হয়-যদি কেউ আমাকে মনে করিয়ে দিতো! ঠিক এই কাজটাই টেলিগ্রাম দিয়ে করিয়ে নেওয়া যায়। ধরুন- আপনি আপনার কাজের কথা টেলিগ্রাম কে বলে রাখলেন—টেলিগ্রাম আপনাকে সময়মতো অ্যালার্ট দিলো; তাহলে বিষয়টা কেমন হয়? আর সেটা অবশ্যই ফ্রি-তে। আমি এখানে সেটা কিভাবে করা যায় তার পুরো সিস্টেম টা স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি।

২. সিস্টেমের পূর্বশর্ত (System Prerequisites)

বি:দ্র: আপনার কম্পিউটারে অবশ্যই পাইথন (Python) এবং গুগল ক্লাউড এসডিকে শেল (Google Cloud SDK Shell) ইনস্টল করা থাকতে হবে।

৩. স্টেপ ১: টেলিগ্রাম বোট তৈরি (Telegram Bot Setup)

৪. স্টেপ ২: ফায়ারবেস প্রজেক্ট ও ফায়ারস্টোর ডেটাবেজ সেটআপ (Firebase Setup)

নিজের জিমেইল দিয়ে খুব সহজেই ফায়ারবেসে লগইন করুন। এটা খুবই সহজ।

  1. Firebase Console-এ গিয়ে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
  2. Add project এ ক্লিক করে একটি নতুন প্রজেক্ট তৈরি করুন (প্রয়োজনে অ্যানালিটিক্স বন্ধ রাখতে পারেন)।
  3. প্রজেক্ট ড্যাশবোর্ড থেকে বাম দিকের মেনু থেকে Build > Firestore Database এ ক্লিক করুন।
  4. Create database এ ক্লিক করুন, লোকেশন সিলেক্ট করুন এবং ডেটাবেজটি Test Mode-এ স্টার্ট করুন (এটি আমাদের রিমাইন্ডারগুলো স্টোর করার জন্য নো-এসকিউএল ডেটাবেজ হিসেবে কাজ করবে)।
  5. প্রজেক্ট সেটিংস (গিয়ার আইকন) > Project settings > Service Accounts ট্যাবে যান।
  6. Generate new private key এ ক্লিক করে একটি JSON ফাইল ডাউনলোড করুন। এই ফাইলটি আপনার পাইথন প্রজেক্ট ফোল্ডারে serviceAccountKey.json নামে সেভ করে রাখুন (আপনার কম্পিউটারে একটি নতুন ফোল্ডার তৈরি করুন, যেমন: telegram_reminder_bot)।

৫. স্টেপ ৩: লোকাল প্রজেক্ট ফোল্ডার এবং পাইথন এনভায়রনমেন্ট তৈরি

আপনার কম্পিউটারে তৈরি করা ফোল্ডার (যেমন: telegram_reminder_bot) ওপেন করুন। পিসির ফোল্ডারটি ওপেন অবস্থায় অ্যাড্রেস বারে cmd লিখে এন্টার চাপুন। তাহলে টার্মিনাল ওপেন হবে।

টার্মিনাল বা কমান্ড প্রম্পট ওপেন করে নিচের কমান্ডগুলো চালিয়ে প্রয়োজনীয় লাইব্রেরি ইনস্টল করুন:

pip install python-telegram-bot firebase-admin apscheduler pytz

৬. স্টেপ ৪: পাইথন কোড লেখা (main.py)

ফোল্ডারের ভেতরে main.py নামে একটি ফাইল তৈরি করুন এবং নিচের কোডটি পেস্ট করুন:

from datetime import datetime
import os
import re  # টাইম এবং AM/PM নিখুঁতভাবে খুঁজে বের করার জন্য
import firebase_admin
from firebase_admin import credentials, firestore
import functions_framework
import pytz
import requests

# আপনার টেলিগ্রাম বোটের টোকেন এখানে বসাবেন
TOKEN = "YOUR_TELEGRAM_BOT_TOKEN"

# বাংলাদেশের টাইমজোন সেট করা
BD_TZ = pytz.timezone("Asia/Dhaka")

# ফায়ারবেস ইনিশিয়ালাইজেশন
if not firebase_admin._apps:
    cred = credentials.Certificate("serviceAccountKey.json")
    firebase_admin.initialize_app(cred)

db = firestore.client()

@functions_framework.http
def telegram_webhook(request):
    """এটি একইসাথে টেলিগ্রাম ওয়েবহুক এবং শিডিউলারের চেক রিকোয়েস্ট হ্যান্ডেল করবে"""

    request_json = request.get_json(silent=True)

    # যদি শিডিউলার থেকে কল করা হয় (প্রতি ১ মিনিট পর পর চেক করবে)
    if (
        not request_json
        or "message" not in request_json
        and "callback_query" not in request_json
    ):
        now_bd = datetime.now(BD_TZ)
        current_date_str = now_bd.strftime("%Y-%m-%d")
        current_time_24 = now_bd.strftime("%H:%M")
        current_time_12 = now_bd.strftime("%I:%M %p").upper()

        reminders_ref = (
            db.collection("reminders").where("status", "==", "Pending").stream()
        )

        for doc in reminders_ref:
            data = doc.to_dict()
            doc_id = doc.id
            target_date = data.get("date_str", "")
            target_time = data.get("time_str", "").strip().upper()
            chat_id = data.get("chat_id")
            task_name = data.get("task_name")

            time_matched = (
                current_time_24 == target_time
                or current_time_12 == target_time
                or current_time_24 == target_time.replace(" ", "")
            )

            if time_matched:
                if not target_date or target_date == current_date_str:
                    send_reminder_alert(
                        chat_id, task_name, doc_id, target_time, target_date
                    )
                    db.collection("reminders").document(doc_id).update({"status": "Sent"})

        return "Scheduler checked successfully", 200

    # ১. যদি ইনলাইন বাটন (Done) এ ক্লিক করা হয়
    if "callback_query" in request_json:
        callback_query = request_json["callback_query"]
        data = callback_query["data"]
        chat_id = callback_query["message"]["chat"]["id"]
        message_id = callback_query["message"]["message_id"]
        original_text = callback_query["message"].get("text", "")

        if data.startswith("done_"):
            doc_id = data.split("_")[1]
            db.collection("reminders").document(doc_id).update({"status": "Done"})

            updated_text = (
                f"{original_text}\n\n─────────────────\n✅ **স্ট্যাটাস:** কাজ সম্পন্ন হয়েছে"
            )

            edit_url = f"https://api.telegram.org/bot{TOKEN}/editMessageText"
            payload = {
                "chat_id": chat_id,
                "message_id": message_id,
                "text": updated_text,
                "parse_mode": "Markdown",
                "reply_markup": {"inline_keyboard": []},
            }
            requests.post(edit_url, json=payload)

            answer_url = f"https://api.telegram.org/bot{TOKEN}/answerCallbackQuery"
            requests.post(
                answer_url,
                json={"callback_query_id": callback_query["id"], "text": "Done!"},
            )

    # ২. যদি টেলিগ্রাম থেকে নতুন টেক্সট মেসেজ আসে
    elif "message" in request_json:
        message = request_json["message"]
        chat_id = message["chat"]["id"]
        text = message.get("text", "")

        if text.startswith("/remind") or text.startswith("রিমাইন্ডার"):
            # Regex ব্যবহার করে তারিখ (YYYY-MM-DD), সময় (HH:MM) এবং AM/PM নিখুঁতভাবে খোঁজা
            # যেমন: 2026-11-05 03:30 PM বা শুধু 03:30 PM বা 15:30

            # প্রথমে তারিখ আছে কি না খুঁজি (YYYY-MM-DD)
            date_match = re.search(r"\b\d{4}-\d{2}-\d{2}\b", text)
            date_str = date_match.group(0) if date_match else ""

            # এরপর সময় এবং AM/PM খুঁজি (যেমন 03:30 PM অথবা 15:30)
            time_match = re.search(
                r"\b\d{1,2}:\d{2}\s*(?:AM|PM|am|pm)?\b", text, re.IGNORECASE
            )

            if time_match:
                time_str = time_match.group(0).upper()

                # কাজের নাম বের করার জন্য টেক্সট থেকে কমান্ড, তারিখ এবং সময় বাদ দিয়ে বাকি অংশ নেওয়া
                task_name = text
                if date_str:
                    task_name = task_name.replace(date_str, "")
                task_name = task_name.replace(time_match.group(0), "")
                # /remind বা রিমাইন্ডার শব্দগুলো সরিয়ে ফেলা
                task_name = re.sub(
                    r"^(/remind|রিমাইন্ডার)", "", task_name, flags=re.IGNORECASE
                ).strip()

                reminder_data = {
                    "chat_id": chat_id,
                    "task_name": task_name,
                    "date_str": date_str,
                    "time_str": time_str,
                    "status": "Pending",
                }
                db.collection("reminders").add(reminder_data)

                date_display = f"\n\n📅 **তারিখ:** `{date_str}`" if date_str else ""
                send_telegram_message(
                    chat_id,
                    f"👍 **রিমাইন্ডার সফলভাবে সেভ হয়েছে!**{date_display}\n\n🕒 **সময়:** `{time_str}`\n\n📝 **কাজ:** {task_name}\n\n🔔 *আপনাকে সঠিক সময়ে অ্যালার্ট দেওয়া হবে।*",
                )
            else:
                send_telegram_message(
                    chat_id,
                    "⚠️ সঠিক নিয়মে লিখুন। যেমন:\n👉 `/remind 03:30 PM মিটিং আছে`\nঅথবা তারিখসহ:\n👉 `/remind 2026-11-05 03:30 PM মিটিং আছে`",
                )

    return "OK", 200

def send_telegram_message(chat_id, text):
    url = f"https://api.telegram.org/bot{TOKEN}/sendMessage"
    payload = {"chat_id": chat_id, "text": text, "parse_mode": "Markdown"}
    requests.post(url, json=payload)

def send_reminder_alert(chat_id, task_name, doc_id, time_str, date_str):
    url = f"https://api.telegram.org/bot{TOKEN}/sendMessage"
    date_info = f"\n\n📅 **তারিখ:** `{date_str}`" if date_str else ""
    payload = {
        "chat_id": chat_id,
        "text": (
            f"🔔 **রিমাইন্ডার অ্যালার্ট!**{date_info}\n\n🕒 **সময়:** `{time_str}`\n\n📋 **কাজ:** {task_name}"
        ),
        "parse_mode": "Markdown",
        "reply_markup": {
            "inline_keyboard": [[
                {"text": "✅ Done (সম্পন্ন)", "callback_data": f"done_{doc_id}"}
            ]]
        },
    }
    requests.post(url, json=payload)
কোডের ভেতরে TOKEN = "YOUR_TELEGRAM_BOT_TOKEN" এর জায়গায় আপনার বোটের টোকেন বসান।

৭. স্টেপ ৫: প্রয়োজনীয় ফাইল তৈরি (`requirements.txt`)

আপনার পিসির telegram_reminder_bot ফোল্ডারে একটি নতুন ফাইল লাগবে: requirements.txt (লাইব্রেরিগুলোর তালিকা রাখার জন্য)। এই ফাইল টা ওপেন করে নিচের কোডগুলো পেস্ট করে দিন এবং সেভ করুন:

functions-framework==3.*
requests
firebase-admin
pytz

৮. স্টেপ ৬: গুগল ক্লাউড CLI লগইন

আপনার কম্পিউটারে Google Cloud CLI (gcloud) ইনস্টল করা থাকতে হবে। টার্মিনালে আপনার প্রজেক্ট ফোল্ডারে গিয়ে নিচের কমান্ডগুলো চালাতে হবে:

  1. gcloud auth login (ব্রাউজার ওপেন হলে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে পারমিশন দিয়ে দেবেন।)
  2. প্রজেক্ট সেট করা:
    gcloud config set project YOUR_PROJECT_ID
    (YOUR_PROJECT_ID-এর জায়গায় আপনার প্রজেক্ট আইডি দিবেন)

৯. স্টেপ ৭: ওয়েবহুক তৈরি করা (Webhook Registration)

ক্লাউড ফাংশন ডিপ্লয় হওয়ার পর আপনি একটি Trigger URL পাবেন। সেই ইউআরএলটি টেলিগ্রামের কাছে রেজিস্টার করার জন্য ব্রাউজারে বা পোস্টম্যানে নিচের লিংকে ভিজিট করতে হবে:

এবার আপনার ব্রাউজারে গিয়ে নিচের লিংকে আপনার আসল বোট টোকেন এবং ক্লাউড ফাংশন থেকে পাওয়া ইউআরএলটি বসিয়ে জাস্ট একবার এন্টার দিন:

https://api.telegram.org/bot/setWebhook?url=

ব্রাউজারে যদি {"ok":true,"result":true,"description":"Webhook was set"} এমন রেসপন্স দেখায়, তবে বুঝবেন আপনার ওয়েব হুক সাকসেসফুলভাবে সেটআপ হয়ে গেছে!

১০. স্টেপ ৮: গুগল ক্লাউড ফাংশনে ডিপ্লয় করা

টার্মিনালে এই কমান্ডটি চালিয়ে ডিপ্লয় সম্পন্ন করুন:

gcloud functions deploy telegram_webhook --gen2 --runtime=python310 --region=us-central1 --source=. --entry-point=telegram_webhook --trigger-http --allow-unauthenticated

১১. স্টেপ ৯: এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল দিয়ে টাইমজোন ঠিক করা

১২. স্টেপ ১০: Google Cloud Scheduler সেটআপ করা

ব্যস, কাজ শেষ! 🎉 এখন থেকে গুগল ক্লাউডের শিডিউলার নিজে থেকেই প্রতি ১ মিনিট পর পর আপনার telegram_webhook ফাংশনকে হিট করবে, আর ফাংশনটি ফায়ারবেস চেক করে সময় মিলে গেলে ঠিক সময়ে টেলিগ্রামে অ্যালার্ট পাঠিয়ে দেবে। পিসি বন্ধ থাকলেও এটি ২৪ ঘণ্টা এভাবে কাজ করবে!

আপনি চাইলে এখন /remind 2026-10-31 03:30 PM মিটিং এই ফরম্যাটে যেকোনো রিমাইন্ডার আপনার টেলিগ্রাম বোট থেকে পাঠাতে পারবেন। সাথে সাথে বটের জাদু দেখতে পাবেন। সঠিক সময়ে আপনার রিমাইন্ডার চলে আসবে। সেখানে ইনলাইন কীবোর্ডে Done লেখা থাকবে; আপনি সেটা ক্লিক করে কাজ সম্পন্ন চিহ্নিত করতে পারবেন।