← Back to Home
App Development

কেন ফ্লাটার (Flutter) দিয়ে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখবেন?

Published by Bidyut.Tech • August 2026

বর্তমান ডিজিটাল যুগে মোবাইল অ্যাপ্লিকেশন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে নতুন ডেভলপারদের মনে একটি সাধারণ প্রশ্ন তৈরি হয়—অ্যাপ বানানোর জন্য কোন টেকনোলজি শেখা উচিত? অ্যান্ড্রোয়েডের জন্য Java/Kotlin নাকি আইওএস (iOS) এর জন্য Swift?

ঠিক এই জায়গাতেই গুগল নিয়ে এসেছে Flutter (ফ্লাটার)। এটি এমন একটি ফ্রেমওয়ার্ক যা দিয়ে একই কোড লিখে অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই প্ল্যাটফর্মের জন্যই প্রফেশনাল অ্যাপ তৈরি করা যায়।

১. সিঙ্গেল কোডবেস (Single Codebase)

ফ্লাটারের সবচেয়ে বড় সুবিধা হলো আপনাকে অ্যান্ড্রয়েড এবং আইওএস-এর জন্য আলাদা করে দুইবার কোড লিখতে হবে না। একবার Dart ভাষায় কোড লিখলেই তা দুটি প্ল্যাটফর্মেই দারুণভাবে কাজ করে। এতে সময় এবং শ্রম দুটিই বেঁচে যায়।

২. হট রিলোড ফিচার (Hot Reload)

কোডে কোনো ছোটখাটো পরিবর্তন করলে সম্পূর্ণ অ্যাপ রি-বিল্ড না করেই মুহূর্তে তা স্ক্রিনে দেখতে পাওয়া যায়। এটি ডেভলপমেন্টের গতি বহুগুণ বাড়িয়ে দেয়।

"ফ্লাটার ডেভলপারদের কাজকে শুধু সহজই করে না, অ্যাপের পারফরম্যান্সকেও নেটিভ (Native) অ্যাপের মতো দ্রুত করে তোলে।"

৩. কাস্টম রিচ ইউআই (UI Widgets)

ফ্লাটারে সবকিছুই 'উইজেট' (Widget)। ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী যেকোনো জটিল বা সুন্দর ইউআই ডিজাইন খুব সহজেই তৈরি করা সম্ভব।

উপসংহার

আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, নিজস্ব কোনো প্রোডাক্ট বা স্টার্টআপ অ্যাপ বানাতে চান (যেমন আমাদের 'ভাড়াবুক' অ্যাপ), কিংবা ভালো কোনো জব পেতে চান—তবে ফ্লাটার শেখা আপনার ক্যারিয়ারের জন্য একটি চমৎকার সিদ্ধান্ত হতে পারে।